বিশ্বাসঘাতক' দীপেন্দু কালি লেপে পোস্টার ছিঁড়ে প্রতিবাদ স্থানীয়দের
দি নিউজ লায়নঃ তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে ইতিমধ্যেই ভাজপায় নাম লিখিয়েছেন উত্তর ২৪ পরগণার বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। আর তৃণমূল ছাড়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই বসিরহাটে প্রতিবাদে গর্জে উঠলেন এলাকার সাধারণ বাসিন্দারা।দীপেন্দু বিশ্বাসের ছবিতে লাগানো হলো কালি, ছেঁড়া হলো তাঁর ব্যানার ও পোষ্টার। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তৃণমূলের দাবি, বিদায়ী বিধায়ক যেভাবে দলে প্রার্থীপদ না পেয়ে পালটি খেয়ে ভাজপায় যোগ দিয়েছেন তাতে তাঁর এলাকার বাসিন্দারাই তাঁর উপরে ক্ষুব্ধ।
ফলে স্থনীয় বাসিন্দারাই এই ঘটনা ঘটিয়েছে। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে টিকিট পাননি দীপেন্দু বিশ্বাস। তাঁর বদলে তৃণমূলের নতুন প্রার্থী হয়েছেন সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। ফলে প্রার্থী তালিকায় নাম না থাকায় সোমবারেই তিনি ভাজপায় যোগ দেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, টিকিট পাবেন না জেনেই ভাজপার সঙ্গে যোগাযোগ করেছিলেন দীপেন্দু। যে কারণে টিকিট না পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ভাজপায় যোগ দিলেন ।তৃণমূল নেতৃত্বের দাবি, যদি ভাজপার টিকিটে তিনি বসিরহাট দক্ষিণ কেন্দ্রে নির্বাচনে প্রার্থী হন তবে তাকে বিপুল ভোটে হারাবেন এলাকার সাধারণ মানুষ।

Post a Comment