সরিয়ে দেওয়া হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরিকে, নতুন রেজিস্টার করা হয়েছে অপূর্ব চক্রবর্তীকে - The News Lion

সরিয়ে দেওয়া হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরিকে, নতুন রেজিস্টার করা হয়েছে অপূর্ব চক্রবর্তীকে

 


দি নিউজ লায়নঃ      সরিয়ে দেওয়া হলো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরিকে । নতুন রেজিস্টার করা হয়েছে অপূর্ব চক্রবর্তীকে । বর্তমানে তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইনস্পেক্টর অফ কলেজেস্ পদের দায়িত্বে রয়েছেন। সোমবার প্রাক্তন রেজিস্টার বিপ্লব গিরি নতুন  রেজিস্টার  অপূর্ব চক্রবর্তীকে  তার দায়িত্ব বুঝিয়ে দেন । গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্য শান্তি ছেত্রীর উপস্থিতিতেই সমস্ত দায়িত্ব বুঝে নেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অপূর্ব চক্রবর্তী। তার আগে ১৩ মার্চ উপাচার্য শান্তি ছেত্রী নতুন রেজিস্ট্রার নিয়োগ পত্র দেন।


উল্লেখ্য , উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অমান্য করে বেআইনিভাবে অধ্যাপকদের নিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে একাধিক দুর্নীতিতে একটা বড় অংশ যুক্ত রয়েছে এই অভিযোগ নিয়ে তোলপাড় হয় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান । অভিযোগ যায় উচ্চশিক্ষা দপ্তরে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরিস্থিতি বুঝতে পেরে তদন্তের নির্দেশ দেয় রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তর । একটি চারজনের কমিটিও করা হয়। যার নেতৃত্বে রয়েছেন কোচবিহারের পঞ্চানন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়। ২৪ ডিসেম্বর নয় পাতার তদন্ত রিপোর্ট জমা দেন উচ্চশিক্ষা দপ্তরে। রিপোর্টে বেশকিছু পরামর্শ দেন দিয়েছেন তাঁরা। যার মধ্যে রয়েছে অবিলম্বে বর্তমান রেজিস্টারকে সরিয়ে প্রশাসনিক কর্মকর্তাকে ওই পদে বসানো হোক অথবা কোন ডিনকে রেজিস্ট্রার পদে বসানোর সুপারিশ করা হয়।


 শুধু তাই নয়, যেসব অধ্যাপকদের বিনা কারনে সাসপেন্ড করে বসিয়ে রাখা হয়েছে, তাদেরকে কাজে ফেরানোর কথা বলা হয়েছে রিপোর্টে। এবং দুর্নীতি রুখতে বেশকিছু দাওয়াই দেওয়া হয়েছে ওই রিপোর্টে। এদিকে রিপোর্ট হাতে পেয়ে উচ্চশিক্ষা দপ্তর ও বর্তমান গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, উচ্চ শিক্ষা দপ্তর থেকে পাঠানো সেই নির্দেশকে গুরুত্ব দিতে চাই নি উপাচার্য এবং রেজিস্টার। ২০ জানুয়ারি উচ্চশিক্ষা দপ্তর উপাচার্য এবং রেজিস্টারকে ব্যবস্থা নিতে বলেন। কিন্তু তারপরেও বেআইনিভাবে অধ্যাপকদের নিয়োগ করে গিয়েছেন আগের উপাচার্য এবং বিদায়ী রেজিস্টার বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.