প্রথম দফার নির্বাচনে তৃণমূল ভাল ফল করবে, দেব - The News Lion

প্রথম দফার নির্বাচনে তৃণমূল ভাল ফল করবে, দেব

 


দি নিউজ লায়নঃ    প্রথম দফার নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে বলে পশ্চিম মেদিনীপুর  জেলার ঘাটাল ও দাসপুরে ভোটের প্রচারে এসে সোমবার জানালেন  ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ।তাঁর কথায় যাঁরা মানুষের কাজ করেন , মানুষের পাশে থাকেন , তাঁদের ভয় পাওয়ার কারন নেই । তিনি ঝাড়গ্রাম , পুরুলিয়া , বাঁকুড়া , পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে গিয়ে দেখছেন।তিনি বলেন প্রচারে গিয়ে দেখছি এখনো দিদির প্রতি মানুষের অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে । তাই প্রথম দফার নির্বাচনে যে ৩০ টি আসনে ভোট হয়েছে সেখানে লোকসভার থেকে খুব ভালো করতে চলেছে তৃণমূল ।


এর কারন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন ,  তৃণমূলের প্রত্যেকটা নেতা , প্রতিটি কর্মী , বিধায়ক , সাংসদ , মুখ্যমন্ত্রী মানুষের হয়ে মানুষের জন্য কাজ করেছেন। মানুষের আপদে বিপদে পাশে থাকেন ।অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের মধ্যে এটা নেই।তাই তিনি দায়িত্ব নিয়েই বলছেন বলে জানান ।

 তৃণমূল শুধু ভোটের সময় ভোট চাইতে আসে না । সারা বছর ধরে মানুষের  পাশে থাকেন ।আমফান হোক , বন্যা হোক বা লকডাউনে অপত্য স্নেহে মানুষের পাশে থেকেছেন দিদি ।তাই দিদিকেই আবার বাংলার মানুষ চায় । তা না হলে বাংলার বিকাশ , বাংলার উন্নয়ন থমকে যাবে ।

যে দল এবং সেই দলের নেতা , নেত্রী , সাংসদ , বিধায়ক , কর্মীরা মানুষের পাশে থাকবেন সেই দলকেই ভোট দেওয়া উচিত বলে তিনি জানান ।


দ্বিতীয় দফার নির্বাচনের আগে সোমবার দাসপুরে দলীয় প্রার্থী মমতা ভূঁইয়ার ও ঘাটালে দলীয় প্রার্থী শংকর দোলাই এর সমর্থনে সভা ও রোড শো করে ভোটের প্রচার করেন দেব ।ঘাটালের  সাংসদ দেব কে  কাছে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছসিত দাসপুর , ঘাটালের মানুষ । ফুল ছুঁড়ে , শাঁখ বাজিয়ে তাঁকে বরণ করে নেন মানুষ । রোড শোয়ে ছিল মানুষের ঢল। এদিন দুপুরে হেলিকপ্টারে চড়ে তিনি নামেন দাসপুরের বেলিয়াঘাটায় ।সেখান থেকে যান জ্যোৎঘনশ্যাম গ্রামে তৃণমূল প্রার্থী মমতা ভূইঁয়ার সমর্থনে নির্বাচনী সভায় যোগ দেন ।

দেব জানান , এই গরমকে উপেক্ষা করেও যেভাবে মানুষ এসেছেন এটা দলের প্রতি , দিদির প্রতি ভালোবাসা না থাকলে হয় না ।


দাসপুর তাঁর কাছে খুব প্রিয় , কারন যখন প্রথম সাংসদ নির্বাচনে লড়েন তখন এখানকার তৃণমূল নেতাদের হাতেই তাঁর হাতেখড়ি হয়েছে বলে জানালেন দেব ।তাঁরাই জানিয়েছেন কোন বিষয় নিয়ে কতক্ষন বলতে হবে , কোন এলাকায় কি সমস্যা , এর সমাধান কি ভাবে তা তুলে ধরতে হবে । দাসপুরের মানুষ শান্ত ও ভদ্র ।এখানকার মানুষ শান্তিতে থাকেন । নিজেরা ভালো থাকেন এবং অন্যদের ভালো রাখেন ।

তিনি যে ভোট চাইতে আসেননি ।এটা মানুষের গনত্রান্ত্রিক অধিকার । আশীর্বাদ ।


প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী , বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা সকলেই বাংলায় ভোট প্রচারে বার বার বলছেন ' সোনার বাংলা ' গড়বেন । এপ্রসঙ্গে দেব জানান , ২০১৪ সালেও বিজেপি সোনার ভারত গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল ? কি হয়েছে ? গত ৭ বছরে দেশের অর্থনীতির অবস্থা সবথেকে খারাপ।| গত ৫০ বছরেও এরকম অবস্থা আসেনি কেন্দ্রের বিজেপি সরকার যে অবস্থায় দেশকে এনে দাঁড় করিয়েছে ।

দাসপুরের সভা সেরে তিনি ঘাটালের  তৃণমূল প্রার্থী শঙ্কর দোলই এর সমর্থনে রোড শো করেন ।

ঘাটাল বাসস্ট্যান্ড থেকে বরদা চৌকান  পর্যন্ত রোড শোয়ে মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.