বিজেপিকে গুরুত্ব দিতে নারাজ শিউলি সাহা - The News Lion

বিজেপিকে গুরুত্ব দিতে নারাজ শিউলি সাহা

 


দি নিউজ লায়নঃ  আগামী ১ লা এপ্রিল বৃহস্পতিবার  পশ্চিম মেদিনীপুর  জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃনমূলের প্রার্থী হিসেবে শিউলি সাহা কেশপুর থেকে বিপুল ভোটে সিপিএম দলের প্রার্থী রামেশ্বর দোলাই কে হারিয়ে জয় লাভ করেছিলেন।২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেশপুর বিধানসভা কেন্দ্রে শিউলি সাহা কে প্রার্থী করেছেন।


দলের সব স্তরের নেতাদের সঙ্গে নিয়ে উন্নয়নের খতিয়ান তুলে তিনি গ্রামে গ্রামে গিয়ে ভোটের প্রচার করছেন।তার সাথে রয়েছেন কেশপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি,প্রাক্তন কেশপুর ব্লক তৃনমূলের সভাপতি সঞ্জয় পান,তপন চক্রবর্তী, চিত্তরঞ্জন গড়াই, তৃণমূল কংগ্রেসের নেতা  মহম্মদ রফিক,কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত সহ দলের অন্যান্য নেতারা।এবারে ও সিপিএম দলের প্রার্থী হয়েছেন রামেশ্বর দোলাই।


এছাড়াও বিজেপি দলের  প্রার্থী রয়েছে।তৃনমূলের প্রার্থী শিউলি সাহা বলেন আমার সাথে সিপিএম দলের প্রার্থীর লড়াই হবে।আমি বিজেপি প্রার্থীকে কোন গুরুত্ব  দিচ্ছি না। কেশপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এর সাথে আছে তা ফের প্রমাণিত হবে ।কেশপুরের মানুষ  তৃণমূল সরকারের আমলে ভালো রয়েছেন।বিজেপি কেশপুরে সন্ত্রাস সৃষ্টি করার চক্রান্ত শুরু করেছিল।কেশপুরের শান্তিপ্রিয় জনগণ বিজেপি কে আগাম জানিয়ে দিয়েছে কেশপুরে ধর্ম ও  জাতপাত নিয়ে রাজনীতি করা  চলবে না।


 তাই কেশপুরের  মানুষ শান্তি ও উন্নয়নের জন্য এবং মমতা দিদির উন্নয়নের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য তাকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবেন।সেই সঙ্গে তিনি বলেন কেশপুরের মানুষ তাকে ভোট দিয়ে এক লক্ষ্যের ও বেশি ভোটে  নির্বাচিত করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.