আবারও গোঁসা হয়েছেন শোভন-বৈশাখী!
দি নিউজ লায়ন; আবারও গোঁসা হয়েছেন শোভন-বৈশাখী! বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকা পছন্দ হয়নি তাঁর। তাই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন বিজেপির কলকাতা জোনের আহ্বায়ন শোভন চট্টোপাধ্যায় ও সহ আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠ মহলে শোভন জানিয়েছেন, বেহালা পূর্বের প্রার্থীকে পছন্দ হয়নি তাঁর। তাই এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, রবিবার বিকেলে কলকাতা জোনের আহ্বায়কসহ বিজেপির সমস্ত পদ থেকে অব্যহতি চেয়ে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চিঠি দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। প্রায় সঙ্গে সঙ্গেই ফেসবুকে একটি পোস্ট করেন বৈশাখী। তিনি লিখেছেন, ‘ষড়যন্ত্রকারীরা সফল হবে না। আমরাই জিতবো। বেহালা পূর্বের মানুষের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে।’
সূত্রের খবর, দলের তরফে প্রস্তাব ছিল শোভন চট্টোপাধ্যায় যাতে বেহালা পশ্চিমে দাঁড়ান। কিন্তু শোভন চেনা জায়গা ছাড়া অন্য কোথাও দাঁড়াতে রাজি হননি। তারপর দলের সিদ্ধান্ত সামনে এলে বিষয়টিক তাঁরা অবমাননা হিসেবেই দেখেন। এবং সংস্রব ত্যাগের সিদ্ধান্ত নেন।
শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের উপর রীতিমতো ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। কেন পারিবারিক কেচ্ছা, বিবাহবিচ্ছেদ প্রসঙ্গ এবং প্রেমের সম্পর্ক রাজনৈতিক কর্মসূচিতে জায়গা পাচ্ছে? তাই তাঁদের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্দিষ্ট কিছু নেতার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দলীয় কর্মসূচিতে পারিবারিক কেচ্ছা বা বিবাদবিচ্ছেদের প্রসঙ্গ তোলা যাবে না।
কেননা এর ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছচ্ছে। বিজেপি মনে করছে, শোভন এমনই বার্তা দিচ্ছেন তৃণমূল সমালোচনা করার সুযোগ পেয়ে যাচ্ছে। তাই দলের ভবামূর্তি নষ্ট হয়, এমন মন্তব্য না করাই বাঞ্ছনীয়। দলের তরফে এই বার্তা আসার পরই শোভন নিজেকে ফের গুটিয়ে নিয়েছেন। বিজেপির মিটিং-মিছিলে বের হচ্ছেন না।

Post a Comment