ডাকাতির চেষ্টার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই গ্রেফতার ডাকাতদল
দি নিউজ লায়নঃ ডাকাতির চেষ্টার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ডাকাতদলকে ধরে ফেলল বিষ্ণুপুর থানার পুলিশ ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের স্পেশাল টিম। গ্রেফতার করা হয়েছে মোট ৬ জনকে। উদ্ধার হয়েছে ২টি ৭ মিমি পিস্তল ও একটি ১ মিমি পিস্তল। এছাড়াও ৬ টি ওয়াকিটকি ও ৭ টি মোবাইল ফোন এবংকার্তুজ। ডায়মন্ডহারবার জেলা পুলিশের সুপার অভিজিৎ ব্যানার্জি বুধবার সাংংবাদিক সম্মেলনের জানান, মঙ্গলবার আমতলায় মুথূট ফিনকর্প ডাকাতির উদ্দেশ্যে এসেছিল একদল দুষ্কৃতি তাদেরকে ধরে ফেলে বিষ্ণুপুর থানার পুলিশ ও স্পেশাল টিম।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় তারা বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত বাসন্তী থানার বাসিন্দা এবং ক্রাইমের আগে তারা বিভিন্ন এলাকার ম্যাপ তৈরি করে। পাশাপাশি যে সমস্ত যুবকরা ক্রাইম এর সঙ্গে যুক্ত হতে আসে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও তাদের কাছে থাকা মোবাইল ফোন গুলি নিয়ে নেওয়া,ও ক্রাইম করতে যাওয়ার আগে তাদেরকে দেওয়া হয় ওয়াকি টকি। যার মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলতে পারে এবং পুলিশ যাতে টাওয়ার লোকেশন ধরতে না পারে সেই জন্য।
এছাড়াও তারা বাসন্তী সোনাখালি এলাকায় চারটে অফিস করে ও সেখানে ক্রাইমের প্রশিক্ষণ দেওয়া হয়। এই চারটি অফিসে তল্লাশি চালিয়ে ডায়মন্ডহারবার জেলা পুলিশের স্পেশাল ১টি ওয়ান এম এম পিস্তল ও ২ টি ৭ এম এমন পিস্তল বাজেয়াপ্ত করে। এছাড়াও তারা বেশ কিছু কার্তুজ উদ্ধার করেে। তাদের কাছে থেকে ছটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ পাাওয় যায় । যে এলাকায় এরা ক্রাইম করে সেই থানা এলাকার ম্যাপ তৈরি করে।
এই সমস্ত গুলি বাজেয়াপ্ত করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ স্পেশাল টিম। বিষ্ণুপুরের নেপালগঞ্জে ইউকো ব্যাঙ্ককে ডাকাতি হয়েছিল তার সঙ্গে এরা যুক্ত ছিল। এছাড়াও গতকাল আমতলার মুথূট ফিনকর্প যে ডাকাতি করতে আসে একই দুষ্কৃতীরা এই দুষ্কৃতী দলের মেন মাস্টারমাইন্ড হলো কুতুব শেখ যার বাড়ি বারুইপুর জেলা পুলিশের অন্তর্গত বাসন্তী থানার সোনাখালি এলাকায়। আর ডায়মন্ডহারবার জেলা পুলিশের স্পেশালটিম সুজন গায়েন সহ বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিক ও ডায়মন্ডহারবার জেলা পুলিশের আধিকারিকেরা এই দলগুলিকে ধরে। এদিন তাদের আলিপুর আদালতে তোলা হয়।

Post a Comment