গৌতম চৌধুরীকে দল প্রার্থী করায় উত্তর হাওড়ায় তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শুরু দেওয়াল লিখন।
দি নিউজ লায়নঃ হাওড়া উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে গৌতম চৌধুরীর নাম ঘোষণা হতেই উত্তর হাওড়া জুড়ে দলীয় কর্মীদের উন্মাদনা তুঙ্গে। শুরু হয় আবির খেলা। দেওয়াল লিখনও শুরু হয়। দলের তরফে এদিন প্রার্থী ঘোষণার পরই উত্তর হাওড়ায় দেওয়াল লিখনে নেমে পড়েন তৃণমূল কর্মীরা।
হাওড়ার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য তথা উত্তর হাওড়ার তৃণমূল সভাপতি গৌতম চৌধুরীর নাম দলের প্রার্থী হিসাবে ঘোষণার পরেই এদিন গৌতমবাবুর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়। প্রার্থী গৌতম চৌধুরী নিজেও কর্মীদের সঙ্গে দেওয়াল লিখনের কাজে নেমে পড়েন।
গৌতম চৌধুরী প্রার্থী হওয়ায় উত্তর হাওড়ায় তৃণমূল কর্মীদের মধ্যে এদিন যথেষ্ট উৎসাহ উন্মাদনা দেখা যায়। তারা দীর্ঘদিন ধরেই দাবি করেছিলেন উত্তর হাওড়ায় গৌতম চৌধুরীকেই প্রার্থী করা হোক। এদিন প্রার্থী ঘোষণার পরই উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল সমর্থকরা। আনন্দে সবুজ আবির মাখেন তাঁরা। আজ থেকেই গৌতম চৌধুরীর সমর্থনে প্রচার শুরু করছেন তাঁরা।

Post a Comment