দাসপুরের জগন্নাথ পুর গ্রামে বিয়েবাড়ির বাজির আগুনে পুড়ে ছাই দুটি বাড়ি সহ কয়েকটি খড়ের গাদা
দি নিউজ লায়ণঃ বিয়ে বাড়ির বাজির আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি সহ কয়েকটি খড়ের গাদা । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জগন্নাথপুর গ্রামে। সোমবার রাতে বিয়ে করতে যাচ্ছিলেনওই এলাকার বাসিন্দা অজিত মাইতির ছেলে । বর সহ বরযাত্রী বেরানোর সময় বাজি পোড়ানো হয়। সেই বাজির আগুন পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি খড়ের গাদায় পড়ার সঙ্গে সঙ্গে আগুন লোগে যায়।
দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খড়ের গাদার আগুন ওই এলাকায় থাকা দুটি বাড়িতে লেগে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে।
কিন্তু আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করায়,গ্রাম বাসীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।বিষয়টি ফোন করে জানানো হয় দমকল বিভাগকে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে দুটি বাড়ি পুড়ে যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Post a Comment