ভাঙ্গরের পর এবার দেগঙ্গা, আই এস এফ তৃণমূলের মধ্যে মারধরের ঘটনায় উত্তেজনা
দি নিউজ লায়ন; ভাঙ্গরের পর এবার দেগঙ্গা।আই এস এফ তৃণমূলের মধ্যে মারধরের ঘটনায় উত্তেজনা। ব্রিগেড ফেরত আব্বাস সিদ্দিকির আই এস এফ দলের কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।মারধর করা থেকে বাড়িঘর ভাঙচুরের অভিযোগও তাদের বিরুদ্ধে।জখম হয়েছেন তিন আই এস এফের কর্মী।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার হাসিয়া এলাকায়। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাতেই কয়েকশ আই এস এফের কর্মীরা দেগঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখায়।আক্রান্ত আই এস এফ কর্মীরা লিখিত অভিযোগ দায়ের করেছেন দেগঙ্গা থানায়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আক্রান্তদের অভিযোগ আব্বাস সিদ্দিকীর দলে যোগ দিয়ে ব্রিগেড থেকে ফেরার পরেই স্থানীয় পঞ্চায়েত সমিতির এক সদস্যের মদতে তৃনমূলের দুষ্কৃতীরা চড়াও হয়। ব্যাপক ভাবে মারধর করে।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। দেগঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রবিবারই বিগ্রেড সমাবেশে জোটের সঙ্গী হিসেবে নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।সমাবেশে যোগ দিয়েছিলেন খোদ দলের প্রতিষ্ঠাতা ও ফুরফরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী।সংখ্যালঘু অধ্যুষিত বিশেষ করে জেলার আমডাঙা,দেগঙ্গা এবং হাড়োয়া বিধানসভা এলাকা থেকে অসংখ্য কর্মী সমর্থক ব্রিগেডের সমাবেশে যোগ দিয়েছিলেন । সমাবেশ থেকে ফেরার পর রবিবার রাতেই দেগঙ্গার হাসিয়া এলাকায় আব্বাসের কয়েকজন অনুগামীর উপরে চড়াও হয় বলে অভিযোগ।তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে ফজলুর রহমান,আখতারুজ্জামান,আখতারুল বিশ্বাস নামে তিন আইএসএফ কর্মীকে।লাঠি,রডের আঘাতে জখন হন তাঁরা।চলে বাড়ি ভাঙচুরও।হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি বাড়ির মহিলারাও।রীতিমতো তাঁদের হেনস্তা ও নিগৃহীত করা হয় বলে অভিযোগ উঠেছে।এই খবর ছড়িয়ে পড়তেই আশপাশের কয়েকশ আই এস এফের কর্মীরা জড়ো হয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখায় দেগঙ্গা থানায়।পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা।
এই বিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য রবিউল হক বলেন ব্রিগেড থেকে ফেরার পথে আই এস এফের কর্মী আখতারুল সহ কয়েকজন আমার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তৃণমূল এবং মমতা বন্দোপাধ্যায়ের নাম করে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল।গ্রামের মানুষ তাদের বাধা দেয়।বাধার মুখে পালাতে গিয়ে কোনভাবে সে চোট পেয়েছে।তৃণমূলের কেই মারধর করে নি।
আও এস এফের বারাসত মহকুমার সম্পাদক মৌলানা কুতুবুদ্দিন ফাতেহী বলেন ব্রিগেড ফেরত নিরিহ মানুষ গুলোর উপর তৃণমূললের গুন্ডারা হামলা চালিয়েছে।আমরা পুলিশকে জানিয়েছি।যদি পুলিশ আইনগত ব্যাবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলন করা হবে।

Post a Comment