আজই বিজেপিতে যোগ দিতে পারে দীপেন্দু বিশ্বাস
দি নিউজ লায়নঃ ফের ভাঙন তৃণমূলে। সম্ভবত আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন বসিরহাট দক্ষিণের বিদায়ী বিধা.ক তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ইতিমধ্যেই হেস্টিংসে বিজেপি পার্টি অফিসের উদ্দেশে রওনা দিয়ে দিয়েছেন তিনি। এবারের নির্বাচনে দল টিকিট না দেওয়ায় আগেই ক্ষোভ প্রকাশ করেন দীপেন্দু বিশ্বাস।
দলে কাজ করে গেলেও তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়নি বলে দাবি করেন দীপেন্দু। যদিও সেদিন দলবদল নিয়ে কোনও ঘোষণা করেননি তিনি। এরপরই আজ তাঁর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত।
জানা গিয়েছে, দলের প্রতি ক্ষোভ প্রকাশের পর থেকেই বিজেপিতে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেলেন দীপেন্দু বিশ্বাস। গেরুয়া শিবিরের রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। গ্রিন সিগন্যাল মিলতেই নিয়ে ফেলেন পাকা সিদ্ধান্ত।

Post a Comment