দীঘা যাওয়ার পথে মারুতি গাড়ি উল্টে এক মহিলার মৃত্যু
দি নিউজ লায়ন; সোমবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার বেলদা বাইপাস এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে বাঁকুড়া জেলার সোনামুখীর রামপুরা এলাকার বাসিন্দা সুবোধ সিংহ সপরিবারে দীঘা বেড়াতে যাচ্ছিলেন মারুতি গাড়িতে চড়ে।বেলদা বাইপাস এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়িটি উল্টে যায় ।স্থানীয় বাসিন্দারা গিয়ে উদ্ধারকাজ শুরু করে ।
খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় এক জন মহিলা ও এক শিশুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালে নিয়ে আসে। সেখানে ডাক্তার বাবুরা মহিলাটিকে মৃত বলে ঘোষণা করেন এবং এক বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানায়।মৃত মহিলার নাম শিউলি সিংহ ।
৩৪ বছর বয়সী শিউলি সিংহের মৃতদেহ টি উদ্ধার পুলিশ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্ত করার জন্য পাঠায়।ওই দুর্ঘটনার খবর তাদের বাড়িতে পৌঁছলে তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিজের চোখের সামনে স্ত্রীর মৃত্যু দেখে একেবারে স্তব্ধ হয়ে পড়েন সুবোধ সিংহ। ঠিক কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা ক্ষতিয়ে দেখার জন্য বেলদা থানার পুলিশ তার তদন্ত শুরু করেছে।

Post a Comment