ভাজপায় যোগ দিতে চলেছেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী - The News Lion

ভাজপায় যোগ দিতে চলেছেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী

 


দি নিউজ লায়নঃ    নাটক শেষ। ভাজপায় যোগ দিতে চলেছেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। সব ঠিক থাকলে ২১ মার্চ এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সভায় ভাজপায় যোগদান করতে চলেছেন শিশির। তাঁর মেজো ছেলে শুভেন্দু এবং ছোট ছেলে কাঁথির প্রাক্তন পৌর প্রধান সৌম্যেন্দু ভাজপায় যোগদানের পর  শিশিরের ভাজপায় যোগ দেওয়া ছিল সময়ের অপেক্ষা। 


তবু নাটক করে যাচ্ছিলেন শিশির। শেষ পর্যন্ত ভাজপায় যাওয়ার দিনক্ষণ ঠিক করলেন শিশির। বুধবার চণ্ডীপুরে ভাজপার সমাবেশ থেকে তাঁর পুত্র নন্দীগ্রামে ভাজপার প্রার্থী শুভেন্দু অধিকারী নিজেই শিশিরের প্রধানমন্ত্রী এবং তার আগে অমিত শাহের সভায় উপস্থিত থাকার কথা বলেন। তখনই পরিষ্কার হয়ে যায় শিশিরের ভাজপায় যাওয়ার বিষয়টি। 


শুভেন্দু বলেন, ‘‘শিশির অধিকারীকে আপনারা চেনেন। শিশিরবাবু থাকবেন মোদী’জির সভায়। অপেক্ষা করুন। আমি তো বলব, আরও আগে অমিত’জির সভায় চলে যেতে। ২১ তারিখ এগরায় ওই সভা আছে।’’ শিশুদের ভাজপায়ী যোগদান প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ' উনি তো পা বাড়িয়েই ছিলেন। আমরাও ওকে বাদ দিয়ে রেখেছিলাম। তবু সম্মান দেওয়া হয়েছিল ।এখন যদি ভাজপায় যেতে চান যাবেন। তাতে তৃণমূলের কিছু যাবে আসবে না।'

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.