সিপিএম এর ভোট প্রচারের পর রাস্তাঘাট শুদ্ধিকরণ করে খেজুরডাঙ্গা এলাকায় ভোট প্রচার করল তৃণমূল,
দি নিউজ লায়ন; সিপিএমের ভোট প্রচারের পর রাস্তাঘাটে গোবর জল ছাড়িয়ে শুদ্ধিকরণ করে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের তিন নম্বর অঞ্চলের খেজুরডাঙ্গাতে ভোট প্রচার শুরু করলো তৃনমূল কংগ্রেস।
তৃণমূল সূত্রে জানা যায় যে শালবনি বিধানসভা কেন্দ্রের সিপিএম দলের প্রার্থী সুশান্ত ঘোষ সোমবার ওইএলাকায় ভোট প্রচার করে যাওয়ার পর তৃণমূল কর্মী সমর্থক জল দিয়ে রাস্তাঘাট ধুয়ে শুদ্ধিকরণ করে দলের প্রার্থী শ্রীকান্ত মাহাতোর সমর্থনে মঙ্গলবার ভোট প্রচার শুরু করল তৃণমূল নেতৃত্ব।ভোটের প্রচারে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা মফিজুল খাঁ, মইদুল আলী খাঁ, বাবু মান্ডি সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা।
তৃনমূলের নেতা মফিজুল খাঁ বলেন যার হাতে বেনাচাপড়া কঙ্কাল কান্ডের রক্ত লেগে রয়েছে, বহু নিরীহ মানুষকে বিরোধীদল করার অপরাধে একসময় নৃশংস ভাবে তিনি খুন করেছেন, তার মতো একটি মানুষ এই এলাকার মাটিতে পা রেখে নির্বাচনী প্রচার করায় আমরা মনে করি এই এলাকা কে তিনি অশুদ্ধ করেছেন।
তাই আমরা গোবর জল ছড়িয়ে গোটা এলাকা কে শুদ্ধ করে মঙ্গলবার নির্বাচনী প্রচার শুরু করি ।এই এলাকার মানুষ ওকে একটিও ভোট দেবেন না। তাই আমরা এই কর্মসূচি পালন করেছি। আমাদের এই কর্মসূচিতে খেজুরডাঙ্গা এলাকার সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন বলে তিনি জানান।
Post a Comment