আগুইবনিতে যুব তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, প্রতিবাদে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃনমূলের বিক্ষোভ, - The News Lion

আগুইবনিতে যুব তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, প্রতিবাদে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃনমূলের বিক্ষোভ,

 


দি নিউজ লায়নঃ   বুধবার সকালে ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি অঞ্চলের ফাঁসিতলা এলাকায়। আহত তৃণমূল যুব কংগ্রেসের নেতার নাম স্বপন পইড়া। তার পরিবার সূত্রে জানা যায় যে বুধবার ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি অঞ্চলের ফাঁসিতলা এলাকায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী বৈঠক ছিল। স্বপন পইড়া আগুইবনি গ্রাম থেকে ওই বৈঠকে যোগ দিতে যাচ্ছিল। তখন প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর বিজেপি নেতা তারক সাউ এর নেতৃত্বে বিজেপি কর্মীরা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ করেন তার মেয়ে পিংকি পইড়া।


 সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ।এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তার পরিবারের সকলেই ও তৃণমূলের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই এলাকার বিধায়ক চূড়ামণি মাহাতো। তিনি বিষয়টি  ফোন করে ঝাড়গ্রাম থানার পুলিশকে জানান ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার বিশাল পুলিশবাহিনী । আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ফাঁসিতলা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা বিক্ষোভ দেখায়।


 পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আগুইবনি অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের তিনি সভাপতি ছিলেন বলে চূড়ামণি মাহাতো জানান ।তিনি বলেন বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই তৃণমূল কর্মীদের উপর হামলা শুরু করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তিনি পুলিশ প্রশাসনকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ  বিজেপি অস্বীকার করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.