প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় - The News Lion

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

 


দি নিউজ লায়নঃ    বিধানসভা নির্বাচন কে সামনে রেখে শনিবার  হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয় উত্তরপাড়ার ভদ্রকালী বলাকা মাঠে ।প্রার্থী কাঞ্চন মল্লিক সহ দলীয় নেতাদের সাথে  কর্মিসভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি তাঁর ভাষণে বলেন আদবানির আশীর্বাদে গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।


 তিনি নিজেকে চা ওয়ালা বলে জাহির করলেও ,কল্যান বাবু বলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও গরিব ঘর থেকে উঠে এসেছেন। কলকাতায় হরিণঘাটা দুধের কাউন্টারে তিনি দুধ বিক্রি করতেন। কল্যাণ ব্যানার্জি এও বলেন শুভেন্দু অধিকারী, রাজিব ব্যানার্জি দল থেকে চলে যাওয়ায়, তৃনমূলের কর্মী-সমর্থকরা এক কাট্টা হয়েছে।


 নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কে ৫০  হাজার ভোটে, ডোমজুড়ে রাজিব ব্যানার্জি কে কুড়ি থেকে ২৫ হাজার ভোটে হারানো হবে বলে এদিন চ্যালেঞ্জ ছোড়েন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অন্যদিকে তার ভাষণেএ দিন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি  কে একহাত নেন তিনি।  তিনি বলেন লকেট চট্টোপাধ্যায় বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন ।


 ২০২৪ এর লোকসভা নির্বাচনে ওই গলার লকেট কে পায়ের নুপুর পরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি ।এর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেও একহাত নেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন কেন্দ্র সরকারের নির্দেশ মতো চলছে নির্বাচন কমিশন।সেই সঙ্গে তিনি বলেন অভিনেতা কাঞ্চন মল্লিক কে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।তিনি আপনাদের পাশে থেকে উন্নয়নের কাজ করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.