সারাদিন গল্পগুজব মধ্যাহ্নভোজের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কর্মসূচি
দি নিউজ লায়নঃ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নির্দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে , তো যেমন দুয়ারে সরকার ,পাড়ায় পাড়ায় সরকার ,বাংলা নিজের মেয়েকে চাই, আজ আরেকটি নতুন কর্মসূচি শুরু করলো "তপশিলি মানুষদের সঙ্গে ভোজ"। সারা রাজ্যব্যাপী আজ থেকে শুরু হলো তাদের এই কর্মসূচি ।
রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলার ব্লকে ব্লকে এই কর্মসূচি শুরু হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 2 রা মার্চ থেকে 22 শে মার্চ পর্যন্ত এই কর্মসূচি চলবে । নদীয়া জেলার শান্তিপুর ব্লকে বেলঘড়িয়া 2 অঞ্চলে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে চর কৃষ্ণবাটি গবারচর এলাকায় প্রায় হাজারেরও বেশি তপশিলি মানুষদের সাথে নিয়ে দুপুরের এই মধ্যাহ্নভোজ অনুষ্ঠান পালিত হল ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে , ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি নিমাই বিশ্বাস, ব্লক তৃনমুল কংগ্রেসের সহ সভাপতি সুব্রত সরকার, ব্লক তৃনমুল কংগ্রেসের যুব সভাপতি রুপম মান্না, বেলঘরিয়া ২ পঞ্চায়েত প্রধান দীপক মন্ডল, এছাড়া ও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের সকল সদস্য ও বেলঘড়িয়া অঞ্চল তৃনমুল কংগ্রেসের সকল নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ।
শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক নদীয়া জেলা তৃণমূলের প্রবীণ নেতা অজয় দে এবং জেলা ও ব্লক স্তরের তৃণমূল নেতৃত্ব বৃন্দ তপশিলি মানুষদের সঙ্গে বসে দুপুরের মধ্যাহ্ন ভোজ সারলেন এবং বিভিন্ন কথাবার্তা গল্পগুজব আলাপ আলোচনার মধ্য দিয়ে তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কর্মসূচি ।

Post a Comment