বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী - The News Lion

বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী

 


দি নিউজ লায়ণঃ     বুধবার নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে আক্রমণ করলে নিখোঁজ হয় এক মৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীর নাম রীনা মন্ডল।ঘটনাটি ঘটে সুন্দরবনের কাঁকসা জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোসাবার লাহিড়ীপুর অঞ্চলের বিধান কলোনীর বাসিন্দা মৎস্যজীবী রীনা মন্ডল আরও একজনকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতন এদিন ও সকালে নৌকা করে কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের নদীতে।


সুন্দরবনের গাড়ল নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী রীনা মন্ডলের উপর।বাঘ এক ঝাঁটকায় শিকারিকে মুখে তুলে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায়।বাকী মৎস্যজীবী এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়।আর খবর ছড়িয়ে পড়তে নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ এবং বন দফতরের বনকমীর্রা।


নিখোঁজ মৎস্যজীবী রীনা মন্ডলের স্বামী ভবসিন্ধু মন্ডল বছর তিনেক আগে সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে নিখোঁজ হয়।তাদের এক ছেলে এক মেয়ে।আর এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।কোষ্টাল পুলিশ ও বন দফতর জানান বাঘের আক্রমণ এক মুৎস্যজীবী নিখোঁজ হয় এমন ধরনের খবর পাওয়া গেছে।তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.