তুমুল উদ্দীপনায় ধামসা বাদল সহযোগে তৃণমূলের মনোনয়ন জমা - The News Lion

তুমুল উদ্দীপনায় ধামসা বাদল সহযোগে তৃণমূলের মনোনয়ন জমা

 


দি নিউজ লায়ন;   তুমুল উদ্দীপনায় উৎসবের আঙ্গিকে তৃণমূলের মনোনয়ন দাখিল। শুক্রবার শিলিগুড়ি বিধানসভার প্রাথী ওম প্রকাশ মিশ্র সহ ফাঁসীদেওয়া কেন্দ্রের প্রার্থী ছোটন কিসকুকে নিয়ে ধামসা বাদল সহযোগে দলের নেতা কর্মীদের বিশাল মিছিল নামে শিলিগুড়ির রাজপথে। এদিন তৃণমূলের এই দুই প্রার্থী নিজেদের মনোনয়ন দাখিল করেন। শিলিগুড়ি মহকুমা পরিষদে মনোনয়ন দাখিলের স্থান থেকে বেশ কিছুটা দূরে মাল্লাগুড়ি ক্ষুদিরাম মূর্তির পদতল থেকে তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থকেরা প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রার করে। 


ধামস বাদল আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে শোভা যাত্রা এসে পৌছায় শিলিগুড়ি মহকুমা পরিষদে মনোনয়ন দাখিলের স্থানে। খেলা হবে রবে মুখরিত হয়ে ওঠে উৎসাহি সমর্থকেরা। জেলাসভাপতি রঞ্জন সরকার, জেলা নেতৃত্ব প্রত্যুল চক্রবর্তী, কাজল ঘোষ, রঞ্জন শিল শর্মা, ছাত্র সভাপতি নির্নয় রায় ও যুব ছাত্র মহিলারা কর্মীরা সামিল হন। এদিন মনোনয়নের স্থান জুড়ে ১৪৪ধারা জারি করা হয়। শিলিগুড়ি বিধানসভার প্রার্থী ওম প্রকাশ বাবু বলেন মনোনয়ন সুষ্ঠ মতো দলের বিপুল সমর্থনে উৎসাহের সঙ্গে দিয়েছি। 


কর্মীদের মনোবল চাঙ্গা রয়েছে,৩ তারিখের পর রণকৌশলে বদল এনে আরও মরিয়া ভাবে ঝাঁপাতে চলেছে তৃনমূল। তিন দফায় রণকৌশল কষে এগোচ্ছি,জয় আমাদেরই হবে। অন্যদিকে এদিন মনোনয়নের সময়তে মুখোমুখি দেখা শিলিগুড়ির রামবাম জোড়ির গুরুশিষ্য শঙ্কর-অশোকের। দুপুর নাগাদ বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ মনোনয়ন জমা করতে আসেন ঠিক সেসময়ই মনোনয়ন জমা করে বেড়িয়ে যাচ্ছিলেন অশোক।


 সেখানে মুখোমুখি দেখা হলেও দীর্ঘপথের সঙ্গী অশোক ভট্টাচার্য্য ও শঙ্কর ঘোষ একে অপরকে সম্পূর্ণ এড়িয়ে এগিয়ে যান। তবে এ বিষয়ে আবার রাম বাম জুটি জবাবে একই বাক্য আওড়ান।অশোক বাবু বলেন আমি দেখিনি। বাম ছেড়ে বিজেপিতে গিয়ে সাতদিনের মাথায় প্রার্থীপদ মেলা শঙ্কর ঘোষও জানান আমি দেখিনি তবে তিনি সংযোজন করে বলেন আমি অশোক বাবুকে দেখলে নিশ্চয়ই গুরুজন হিসেবে তার সামনে গিয়ে তাঁকে প্রণাম করতাম। 


এই বিষয়ে একহাত করে তৃনমূল এদিন বিজেপি ও বামেদের আক্রমন করেন। তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র বলেন লোকসভা ভোটে অশোকের সিপিএম রামেদের ভোট সাপ্লাই করেছে এবার দেখা যাচ্ছে তারা আরও একধাপ এগিয়ে প্রার্থী সাপ্লাই দিয়েছে বিজেপিকে। তৃনমূল জেলা সভাপতিও এই বিস্ফোরক অভিযোগ তোলেন অশোক বাবুর বিরুদ্ধে তিনি বলেন অশোক বাবু আর বিজেপির গটআপেই প্রাথী প্রদান হয়েছে।


 শঙ্কর বিজেপিতে গিয়ে ভোট কাটার হিসেবে বাড়তি সুবিধা যোগাবে অশোককে।এদিন মোট শিলিগুড়ি তিন বিধানসভার কেন্দ্রের ১৩জন প্রার্থী মনোনয়ন দাখিল করে। অন্যদিকে মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী শঙ্কর মালাকারের তপশিলি শংসাপত্রের বৈধতা নিয়ে ফের একবার প্রশ্ন ওঠে। 


শঙ্করের তপশিলি শংসাপত্র বৈধতা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জমা পড়ে। নির্বাচন কমিশনের মেমো নাম্বার চারে শঙ্করের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যার জেরে তার  মনোনয়ন ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয়। যদিও তিনি জানান কেউ অভিযোগ করেছে তবে আমরা হাইকোর্টের স্টে অর্ডার দেখিয়েছি সেমতাবেক যার আগামী২১মে পর্যন্ত বৈধতা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.