বেআইনি বাংলা মদ সহ গ্রেফতার ১
দি নিউজ লায়নঃ বেআইনি বাংলা মদ সহ একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে জেলে অসুস্থ হয়ে পড়ার পর তাকে কলকাতার এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন মারা যান। এই ঘটনা শোনার পর মৃতের পরিবার থানায় গিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ইটপাটকেল ছোঁড়ে বলে অভিযোগ। এই ঘটনায় তিন পুলিশকর্মী আহত হন। মৃতের নাম মিঠুন সিংহ (৩২)।তার বাড়ি কলকাতা লেদার কমপ্লেক্স থানার বেদেরাইট নয়াবস্তি।
সূত্রের খবর, মিঠুন সিংহ বানতলা চর্মনগরীতে দিনমজুরের কাজ করত। পাশাপাশি সে নিজেও মদ বিক্রির পাশাপাশি মাদক সেবন করত। গত বুধবার লেদার কমপ্লেক্স থানার পুলিশ ৩৬ বোতল মদসহ তাকে গ্রেফতার করে। পরে তাকে বারুইপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। জেলে অসুস্থ হয়ে পড়ার পর এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করে।
হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শনিবার মারা যায় মিঠুন। পরে পুলিশ তার বাড়িতে গিয়ে খবরটা দিতেই পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুলিশ মিঠুনকে পিটিয়ে মেরেছে এই অভিযোগ তুলে তার পরিবার ও গ্রামবাসীরা মিলে লেদার কমপ্লেক্স থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশ মামলা শুরু করে তদন্ত শুরু করেছে।

Post a Comment