দুটি টোটো তে দুষ্কৃতীদের অগ্নিসংযোগ
দি নিউজ লায়নঃ দুটি টোটো তে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে গেল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা। কি কারণে এই অগ্নিসংযোগ কেউ বুঝতেই পারছেন না পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর শহরের 21 নম্বর ওয়ার্ডের সূত্রাগড় অঞ্চলের দু নম্বর কলোনি নোয়াখালী পাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে , প্রত্যেক দিনের মতন বাবা-ছেলের দুটি টোটো পাশাপাশি উঠোনে চার্জে দিয়ে, ঘুমিয়ে পড়েছিলেন রাত 11 টা নাগাদ । মাঝরাতে আনুমানিক একটা নাগাদ, হঠাৎই ওই দুই টোটো তে দাও দাও করে আগুন জ্বলছে দেখে, পরিবারের সকলে বেরিয়ে আসেন বাইরে ।
এরপর এলাকাবাসীর তৎপরতায় নেভে আগুন। কিন্তু ততক্ষণে, পুরে ছারখার হয়ে যায় গাড়ি দুটি। কিন্তু বসবাসের ঘরে কোন আগুন লাগেনি । অত্যাধিক কেরোসিনের গন্ধ পেয়ে , তাদের অনুমান শত্রুতা করেই এ কাজ করেছে। তবে এলাকায় অত্যন্ত দরিদ্র ওই পরিবারের কোন শত্রু নেই বলেই জানান এলাকাবাসীরা। তবে কিছুদিন আগে একদল যুবক কে রাতের অন্ধকারে নারকেল গাছ থেকে ডাব পাড়তে বাধা দেওয়ার কারণেও হতে পারে বলে মনে করছেন।
তাঁতের পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে লকডাউন এর কিছুদিন আগে, 1 লক্ষ 30 হাজার টাকা দামের একটি টোটো দু'বছরের কিস্তিতে কেনেন প্রফুল্ল দেবনাথ, তারকিছুদিন বাদে সুদে টাকা ধার করে ছেলে বিশ্বজিৎ দেবনাথ এরজন্য পুরাতন একটি টোটো্ ক্রয় করেন 60 হাজার টাকা দিয়ে। লকডাউনের মধ্যে কোনো উপার্জনই, হয়নি তাই, প্রায় 6-7 মাসের কিস্তি আটকে, সুদের ও সুদ হয়ে যাচ্ছে ক্রমশ। এরই মধ্যে এই দুর্ঘটনায় উপার্জনের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়াতে কান্নায় ভেঙে পড়েছে পাঁচ সদস্যের গোটা পরিবার। শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা।

Post a Comment