আজ মনোনয়ন জমা দিলেন তৃণমূলের কৌশনী - The News Lion

আজ মনোনয়ন জমা দিলেন তৃণমূলের কৌশনী

 


দি নিউজ লায়নঃ  জনজোযার মানুষের উন্মাদনা খেলা হবে ,খেলা হবে গানের তালে তালে নাচতে নাচতে কর্মী সমর্থকরা গরম কে উপেক্ষা করে কৃষ্ণনগরের রাজপথে ।আর রাস্তার দুই ধারে মানুষের ঢল নেমেছে ।কৃষ্ণনগর উত্তরের প্রার্থী কৌশনী মুখোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল আজ । বুধবার  মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে কৃষ্ণনগরে গণেশ মন্দিরে পুজো দিয়ে হুড খোলা জিপে চড়ে শোভা যাত্রায় অংশগ্রহণ করেন ।


কয়েক দিন আগে বিজেপি প্রার্থী মুকুল রায় শোভাযাত্রা করে মনোনয়ন জমা দেওয়া কে চ্যালেঞ্জ জানিয়ে গরম কে উপেক্ষা করে খেলা হবে গানের তালে তালে সমর্থকদের উচ্ছাস তাকে চোখে আঙুল দিয়ে জানান দিলো খেলা হবে ।আর সেই খেলায় তৃণমূল জয়লাভ করবে।তাই কৌশনী বলেন আজকের মানুষের সমর্থনের উন্মাদনা দেখে মুকুল রায় নিশ্চিত' ঘরে ঢুকে গেছে, মনোনয়নপত্র জমা দিতে এসে  নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখার্জী এই কথা বলেন।


 বুধবার কৃষ্ণনগর শহরে মিছিল করে এসে কৃষ্ণনগর জেলা প্রশাসন দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তিনি। কৌশানী মুখার্জীর মনোনয়নপত্র ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উন্মাদনা ছিল চোখে পড়ার। কৌশানী মুখার্জী আরও বলেন, একমাত্র উন্নয়নের নাম মমতা ব্যানার্জি। আগামী পাঁচ বছর তার হাত ধরেই রাজ্যে উন্নয়ন হবে। আমি জেতার ব্যাপারে 100% আশাবাদী।


 আমি কৃষ্ণনগরে গ্ল্যামার নিয়ে রাজনীতি করতে আসিনি। কৃষ্ণনগরের ধুলোবালি সঙ্গে মিশে গেছি। এই দিন মনোনয়ন দেন নবদ্বীপ বিধানসভার প্রার্থী পুন্ড্ররীকাক্ষ সাহা, নাকাশিপরা কল্লোল খাঁ ,কালীগঞ্জ এর নাসিরউদ্দিন আহমেদ এইদিন মনোনয়ন জমা দেন । উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.