নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিয়ে কর্মীদের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ শনিবার সন্ধ্যায় বিজেপি দলের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে ৬০ জন প্রার্থীর মধ্যে ৫৭ জনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।আর প্রার্থী ঘোষণার পর বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু করেছে।পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তৃণমূল থেকে বিজেপি দলে যোগ দেওয়া রমা প্রসাদ গিরি কে।
রমা প্রসাদ গিরির নাম প্রার্থী হিসেবে ঘোষণার সঙ্গে সঙ্গে নারায়ণগড় এলাকার তুতরাঙা সহ বিভিন্ন এলাকায় বিজেপি দলের কর্মী ও সমর্থকেরা রমা প্রসাদ গিরি কে প্রার্থী হিসেবে মানছি না,মানবো না বলে বিক্ষোভ দেখায়।
সেই সঙ্গে তারা স্থানীয় প্রার্থী দেওয়ার দাবি জানান।প্রার্থী বদল না করা হলে তারা বিজেপি বাঁচাও কমিটি গঠন করে নির্দল প্রার্থী দিয়ে ভোটে লড়াই করার হুমকি দিয়েছেন বিজেপির ক্ষুব্ধ কর্মীরা।যার ফলে নারায়ণগড় এলাকায় বিজেপি দলের কর্মী ও সমর্থকেরা দলের জেলা ও রাজ্য নেতৃত্বের উপর একরাশ ক্ষোভ উগরে দেন।তারা রমা প্রসাদ গিরি কে প্রার্থী হিসেবে মেনে নেবে না বলে দলের জেলা নেতৃত্ব কে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন বলে তারা জানান।তবে বিজেপির জেলা নেতৃত্ব ওই বিষয়ে কোন কিছুই বলতে চায় নি।

Post a Comment