বাঁকুড়ায় বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে গাছে ধাক্কা মারল যাত্রীবাহী বাস , মৃত এক
দি নিউজ লায়নঃ চলন্ত বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারল যাত্রী বোঝাই বাস । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের উপর শুনুকপাহাড়ি মোড়ের কাছে । ঘটনায় এক মহিলা বাস যাত্রীর মৃত্যু হয়েছে ।
জখম হয়েছেন আরো ৬ জন যাত্রী । স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে যাত্রীবাহী একটি বাস খাতড়ার দিক থেকে খাতড়া বাঁকুড়া রাজ্য সড়ক ধরে বাঁকুড়ার দিকে যাচ্ছিল । বাসটি শুনুকপাহাড়ির কাছাকাছি আসতেই চলন্ত এক বাইক আরোহী অসাবধানতার কারনে বাসের একেবারে সামনে চলে আসে । বাইক আরোহীকে বাঁচাতে কোনোক্রমে রাস্তা থেকে বাস্টিকে নামিয়ে ফেলেন বাসচালক ।
আর এতেই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে । ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারা ও পরে বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে বাসের আহত যাত্রীদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায় । বাসটিকে আটক করেছে পুলিশ ।

Post a Comment