পিসতুতো ভাইয়ের হাতে প্রকাশ্যে খুন দাদা
দি নিউজ লায়ন; পিসতুতো ভাইয়ের হাতে প্রকাশ্যে খুন দাদা। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি শান্তিনগর এলাকায় চা খেতে গিয়ে ভাইয়ের হাতে খুন হলেন শঙ্কর দাস নামে এক ব্যক্তি। জানা গিয়েছে এদিন সকালে চায়ের দোকানে খেতে যায় শঙ্কর দাস। সেসময় তার পিসিতুতো ভাই সুরেশ দাস তার ওপর ধারালো অস্ত্র চাকু দিয়ে প্রকাশ্যে হামলা চালায়।
শঙ্করের আর্তনাদ শুনে ছুটে আসে এলাকার স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে আশীঘর ফাঁড়ির পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাঝ রাস্তায় মৃত্যু হয় তার। অভিযুক্ত সুরেশ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে অভিযুক্তের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
ঘটনার বিষয়ে এসিপি ইস্ট শুভেন্দ্র কুমার জানান প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। তবে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরই বিষয়টি পরিষ্কার হবে। স্থানীয়রা জানিয়েছেন অভিযুক্ত নেশায় আছন্ন থাকে, এলাকা জুড়ে তার আচরনে অতিষ্ঠ সকলে।

Post a Comment