তেঁতুলমুড়ি গ্রামে প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস কানেকশন দেওয়ার ক্যাম্প বন্ধ করে দিল তৃণমূল
দি নিউজ লায়নঃ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে পূর্ববর্ধমানের গলসির তেঁতুলমুড়ি গ্রামে একটি গ্যাস ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস কানেকশন দেওয়ার জন্য ক্যাম্প করা হয়। আর এই ক্যাম্প শুরু হবার আগেই গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে তাদের কাছে এই ক্যাম্পের অর্ডার কপি দেখতে চান।
গ্রামের তৃণমূল নেতাদের অভিযোগ তারা এর আগে গ্রামে ক্যাম্প করেনি। এটি যেহেতু তারা প্রধানমন্ত্রীর স্কিম বলে জানেন তাই, ভোটের আগে তারা কেন এই ক্যাম্প করছে, এতে তারা এই কানেকশনের মাধ্যমে মানুষকে প্রভাবিত করছে।
তাই তারা অর্ডার কপি দেখতে চান এবং অর্ডার কপি দেখাতে না পারার জন্য তারা কাজ বন্ধ রেখে পুলিশে খবর দেয়। পুলিশকেও তারা অর্ডার কপি দেখাতে না পারার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয় অর্ডার কপি নিয়ে এসে তারা কাজ করতে পারে। তেঁতুলমুড়ি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প করা হয়েছিলো।

Post a Comment