মিথ্যা বলে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করছেন, অর্জুন সিং - The News Lion

মিথ্যা বলে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করছেন, অর্জুন সিং

 


দি নিউজ লায়নঃ       নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার ঘটনাকে 'নাটক' বললেন অর্জুন সিং। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের কথায়,' তিনশো পুলিস মমতার নিরাপত্তায় থাকেন। প্রায় ৪ হাজার পুলিস ওঁর যাতায়াতের রাস্তায় থাকে। 


মুখ্যমন্ত্রী তো রাজ্যের পুলিশমন্ত্রী। তিনি যেখানে যান, তার দু'কিলোমিটার আগে থেকেই গাড়ি আটকে দেওয়া হয়। যদি কেউ ধাক্কা মেরে থাকেন, তাহলে তাঁর ফাঁসি হওয়া উচিত। সঙ্গে তিনি অভিযোগ করেন, মমতা আগেও মিথ্যা কথা বলেছেন। সহানুভূতির জন্য নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যা বলে সিমপ্যাথি নেওয়ার চেষ্টা করেন। উনি বরাবরই নাটক করেন।'


‘তালিবানরা কি তাঁর কনভয়ে হামলা চালিয়েছে? তাঁর সঙ্গে পুলিশ বাহিনী থাকে। তাঁর কাছে কে যেতে পারেন? চারজন আইপিএস অফিসার তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকেন। তাঁদের অবিলম্বে বরখাস্ত করা উচিত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.