শান্তিপুরে সবুজ আবির,দেওয়ালে নাম লিখন,ফ্লেক্সে অজয় দে
দি নিউজ লায়নঃ দীর্ঘ ত্রিশ বছরের রাজনৈতিক জীবনে ছয় বারের বিধায়ক ছিলেন। ছেদ পড়েছিলো 2021শে, তৃণমূলের টিকিটেও পরাজয় জোটপ্রার্থীর কাছে। বহুশান্তিপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক অজয় দে। আগের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের কাছে হেরে গিয়েছিলেন।
কিন্তু এই পাঁচটা বছর অনেকটাই টানাপোড়েনের মধ্যেও তৃণমূল দলে থেকেই শান্তিপুর বিধানসভার মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। 2021 এর বিধানসভা ভোটের শান্তিপুর বিধানসভায় কে পদপ্রার্থী হবে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা তৈরি হয়েছিল। আজ সব জল্পনার অবসান ঘটিয়ে শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়কের পদপ্রার্থী হলেন অজয় দে।
স্বভাবতই অজয় দে বিধায়কের পদপ্রার্থী হওয়ায় খুশির হাওয়া বইছে তার অনুগামীদের মধ্যে। সুখবর শুনতেই শান্তিপুর পৌরসভার মধ্যে একে অপরকে মিষ্টিমুখ করলেন অজয় দের অনুগামীরা। এ বিষয়ে অজয় দে জানান, দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতি আস্থা রেখেছেন তাই শান্তিপুর বিধানসভা কেন্দ্রে আমাকে পুনরায় আরো একবার বিধায়কের পদপ্রার্থী করেছেন এতে আমি খুবই গর্বিত ও আনন্দিত। আমি আশা করছি শান্তিপুর বিধানসভার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার প্রতি আস্থা রাখবেন ভরসা করবেন।

Post a Comment