বিজেপিতে যোগ দিচ্ছেন একঝাঁক বিক্ষুব্ধ তৃণমূল নেতা-নেত্রী - The News Lion

বিজেপিতে যোগ দিচ্ছেন একঝাঁক বিক্ষুব্ধ তৃণমূল নেতা-নেত্রী

 


দি নিউজ লায়নঃ    বিজেপিতে যোগ দিচ্ছেন একঝাঁক বিক্ষুব্ধ তৃণমূল নেতা-নেত্রী।  আজ হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয়ে দিলীপ ঘোষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যোগদান। জেলা পরিষদের ১৫ জন সদস্য বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। তালিকায় রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি এবং কর্মাধ্যক্ষ। 


১৫ জন তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিলে তৃণমূলের হাতছাড়া হতে পারে মালদহ জেলা পরিষদ।  সূত্রের খবর, আজ বিজেপিতে নাম লেখাতে চলেছেন সাতগাছিয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক সোনালি গুহ। এছাড়াও  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের তালিকায় নাম রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য রঞ্জিত বিশ্বাসেরও। মালদহ ঘিরে ক্রমশ চাপ বাড়ছে শাসক দলের।  


      

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.