রামগড়ে নির্বাচন কমিশনের দ্বিচারিতার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করলেন বিরবাহা হাঁসদা
দি নিউজ লায়নঃ ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অধীন লালগাড় থানার রামগড়ে বিনা পারমিশনে মঙ্গলবার বিজেপি একটা সভার আয়োজন করে। ওই সভায় যোগ দেওয়ার কথা ছিল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু নির্বাচন কমিশন এর কাছে পারমিশন নেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লালগড় থানার রামগড়ে একটি জনসভার আয়োজন করা হয়।ওই সভায় কয়েক হাজার তৃনমূলের কর্মী ও সমর্থক শামিল হয়ে ছিলেন।
ওই সভায় বক্তব্য রাখার জন্য গিয়েছিলেন তৃনমূলের ঝাড়গ্রামের প্রার্থী বিরবাহা হাঁসদা। কিন্তু অনুমতি থাকা সত্বেও তৃণমূল কংগ্রেসকে রামগড়ে সভা করতে দেয়নি প্রশাসন এবং বিজেপির সভা কে বন্ধ না করায় প্রশাসনের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস এর প্রার্থী বিরবাহা হাঁসদা কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে রামগড়ে অবস্থান-বিক্ষোভ শুরু করে। সেই সময় লালগড় দিয়ে রামগড় যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কে লালগড় থানার সামনে পুলিশ রামগড়ে যেতে বাধা দেয় ।বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সাথে শুভেন্দু অধিকারীর বচসা হয়।
তারপর শুভেন্দু অধিকারী লালগড় থেকে ফিরে যায়। দ রামগড়ে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান-বিক্ষোভ চালায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিরবাহা হাঁসদা। তার পর প্রশাসনের আশ্বাসে ওই অবস্থান-বিক্ষোভ তুলে নেয় বিরবাহা হাঁসদা। তিনি বলেন প্রশাসনের আগাম অনুমতি নেওয়া সত্বেও তাদের রামগড়ে নির্বাচনী সভা করতে দেওয়া হয় নি।কেন তাদের সভা করতে দেওয়া হয় নি তা নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে জবাব দিহি চেয়েছেন।আসলে বিজেপি কে সুবিধা করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের আধিকারীকরা ওই ঘটনা ঘটিয়েছে।

Post a Comment