বিজেপির সম্ভব্য তারকা প্রার্থী তালিকা
দি নিউজ লায়নঃ কাল মোদির ব্রিগেড। তারপরই বিজেপি তাদের প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে সূত্রের খবর। এবারের নির্বাচনকে নতুন রঙে রাঙিয়েছে তারকার মেলা। তৃণমূল হোক বা বিজেপি প্রায় নিত্যদিনই রাজনীতির আঙিনায় ধরা দিচ্ছে গ্ল্যামার জগত্। টলিপাড়ার অনেককেই আগেও শাসক দলে বা গেরুয়া শিবিরের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে দেখা গিয়েছে।
সিনেমা থেকে সিরিয়াল, অভিনেতা থেকে সঙ্গীতশিল্পী - বাদ নেই কেউই। স্বাভাবিক ভাবেই এই তারকারা নির্বাচনে কতটা গুরুত্ব পান, তা নিয়ে উত্সাহ চরমে। সূত্রের খবর প্রায় ২৫ জন তারকাকে প্রার্থী করতে চেয়ে দিল্লির নেতাদের কাছে আবেদন করেছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। এই তারকা প্রার্থীদের নামের তালিকা তুলে দেওয়া হয়েছে অমিত শাহ ও জেপি নাড্ডার হাতে। এবার দেখে নেওয়া যাক বিজেপির সেই সম্ভব্য তারকা প্রার্থী তালিকা
১। পায়েল সরকার,
২। অঞ্জনা বসু,
৩। কাঞ্চনা মৈত্র,
৪। অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়,
৫। অশোক দিন্দা,
৬। রুদ্রনীল ঘোষ,
৭।শ্রবন্তী চট্টোপাধ্যায়, .
৮। রিমঝিম মিত্র,
৯। অগ্নিমিত্রা পল,
১০। ঋষি কৌশিক,
১১। কৌশিক রায়,
১২। রূপা ভট্টাচার্য,
১৩। সৌমিলী ঘোষ বিশ্বাস,
১৪। যশ দাশগুপ্ত,
১৫। শর্বরী মুখোপাধ্য়ায়,
১৬। সংঘমিত্রা চৌধুরী,
১৭। কল্যাণ চৌবে,
১৮। সুমন বন্দ্যোপাধ্যায়,
১৯। ষষ্ঠী দুলে,
২০। জ্যোতির্ময়ী শিকদার,
২১। হিরণ চট্টোপাধ্যায়,
২২। রূপাঞ্জনা মিত্র,
২৩। পার্ণো মিত্র,
২৪। পিঙ্কি প্রামাণিক,
২৫। পাপিয়া অধিকারী,
২৬। জয় বন্দ্যোপাধ্যায়।

Post a Comment