নন্দীগ্রামে আহত হওয়ার পর, আজ প্রথম জেলা সফরে তৃণমূলনেত্রী
দি নিউজ লায়নঃ পুরুলিয়ায় আজ জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝালদা হাইস্কুল মাঠে বেলা ১টা থেকে প্রথম নির্বাচনী সভা শুরু। তারপর ঝালদার সভা সেরেই বলরামপুরে যাবেন তৃণমূল সুপ্রিমো৷ বেলা ৩টে থেকে বলরামপুরে সভা শুরু।
গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়াতে ভাল ফল করে তৃণমূল। সেখান থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল বিজেপিকে। কিন্তু লোকসভা ভোটে সেই হিসেব উল্টে যায়। তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের ঠিক আগে কী বার্তা দেন দলনেত্রী, সেদিকেই তাকিয়ে দলের নেতা-কর্মীরা৷।
Post a Comment