সুইডেনে সন্ত্রাসী হামলায় আহত ৮, গ্রেফতার ১ - The News Lion

সুইডেনে সন্ত্রাসী হামলায় আহত ৮, গ্রেফতার ১

 


দি নিউজ লায়নঃ        রাজধানী স্টকহোমের কাছে দক্ষিণ সুইডেনের ছোট শহর ভেতলান্দায় সন্দেহজনক সন্ত্রাসী হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।   প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবে ধরে নিলেও পরবর্তীতে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’হিসেবে অন্তর্ভুক্ত করেছে। 


পুলিশ জানায়, বছর কুড়ির এক যুবক আচমকা বেপরোয়া ছুরি চালাতে শুরু করলে আটজন আহত হন। পুলিশ প্রথমে হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করে, কিন্তু ওই ব্যক্তি রাজি না হওয়ায় তার পায়ে গুলি করতে বাধ্য হয়। হামলাকারীকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। 


সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লফভেন হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, একটি সম্প্রদায়ের সম্মিলিত শক্তি বারবার এই ঘৃণ্য পদক্ষেপ নিচ্ছে। আমাদের সুরক্ষিত অস্তিত্ব কতটা দুর্বল তা আমাদের মনে করিয়ে দেয়া হচ্ছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.