আজকের ব্রিগেড জন-গণ অধিনায়কের ব্রিগেড, শমীক ভট্টাচার্য
আজ মোদির ঐতিহাসিক ব্রিগেড। এই ব্রিগেড থেকে শমীক ভট্টাচার্য বলেন, আজকের ব্রিগেড মানুষ জনপ্লাবনে ভরিয়ে দিয়েছেন। আজ মানুষ প্রতিবাদের জন্যই এসেছেন। আজকের ব্রিগেড জন-গণ অধিনায়কের ব্রিগেড। পশ্চিমবঙ্গকে বিনিয়োগ-বান্ধব হিসেবে তৈরি করতে হবে।
আজ মানুষ এগিয়ে আসছেন প্রতিবাদ করতে । শুরু হয়ে গিয়েছে তৃণমূলের ফেয়ারওয়েল ।বিজেপি নিজের কথা বলেই নিজেদের পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করেছে । আমাদের রাজনীতি বিভাজনের নয়, সমন্বয়ের রাজনীতি।
ভাগীদারীর ডাক দেওয়া হয়েছে আগের রবিবারের ব্রিগেডে। তারপর আবার পশ্চিমবঙ্গকে বিভাজনের কথা বলা হচ্ছে। এতদিন মালাবদল করেছিলেন কংগ্রেস-সিপিএম, এখন সঙ্গে ভাইজান।ভাইজানকে উপ-মুখ্যমন্ত্রী তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে।’

Post a Comment