বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোঁরা স্টাইলে ফিশ ফ্রাই
দি নিউজ লায়নঃ
উপকরণঃ
৪টি ভেটকি মাছের ফিলে
২ কাপ ময়দা
৩টি ডিম
২ চামচ পাতিলেবুর রস
২ চা চামচ আদা রসুন বাটা
২ চা চামচ পেঁয়াজ বাটা
২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
১ চিমটে গরম মশলা
১ চামচ ধনেপাতা বাটা
১ কাপ ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো
স্বাদমতো নুন
পদ্ধতিঃ
১) সর্বপ্রথমে ভেটকি মাছের পিসগুলো ধুয়ে নিয়ে তাতে নুন ও পাতিলেবুর রস মাখিয়ে কুড়ি মিনিট রেখে দিন।তারপর পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা বাটা, গরম মশলা ও দু'চামচ ময়দা ভালভাবে মিশিয়ে নিন।এরপর মাছের পিসগুলো ম্যারিনেট করে দুই ঘণ্টা রেখে দিন। এবার একটি পাত্রে ডিম ও তার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো নিন।
তারপর এক এক করে মাছের পিসগুলো প্রথমে ময়দার থালায় উলটে পালটে নিন। তারপর ডিমের গোলায় ভালভাবে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে চেপে চেপে ফিশ ফ্রাইয়ের আকারে গড়ে নিন। তারপর কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ভালভাবে ভেজে নিন।

Post a Comment