দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষন ঘোড়ুইর বিরুদ্ধে পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য - The News Lion

দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষন ঘোড়ুইর বিরুদ্ধে পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ   দুর্গাপুরের গ্যারেজ মোড় এবং বেনাচিতি এলাকায়"" ধর্ষকের কাকাকে একটি ভোটও নয়। চরিত্রহীন প্রার্থী মানছি না, মানবো না-- সৌজন্যে স্বচ্ছ ভাবমূর্তি আদি বিজেপি কর্মী বৃন্দ""-এমনই পোস্টার পড়লো। কয়েক মাস আগে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই এর ভাইপো সহদেব ঘোড়ুই এর নামে এক নাবালিকাজে ধর্ষণের অভিযোগ ওঠে। 




এখনও গা ঢাকা দিয়ে রয়েছে বিজেপি প্রার্থীর ভাইপো সহদেব ঘোড়ুই । এরই পরিপ্রেক্ষিতে দুর্গাপুরের বেনাচিতি  ভিড়িঙ্গি এলাকায় পড়ল পোস্টার। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এলাকাবাসীরা জানান সকালে দেখতে পান এই পোস্টার। তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে সেটা তাদের  জানা নেই।


 অন্যদিকে দুর্গাপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রাথী বিশ্বনাথ পাড়িয়াল জানান বিজেপির আদি আর নব্যদের মধ্যে দ্বন্দ্ব চরম পর্যায়ে। বিজেপির দলের কর্মীরাই তার বিচার করছে। অন্যদিকে বিজেপির পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই র পালটা অভিযোগ  তৃণমূলের দুষ্কৃতীরা রাতের  অন্ধকারে এই সমস্ত পোস্টার দিয়েছে। নির্বাচনে নিশ্চিত হার জেনেই টিএমসি র কর্মীরা এসব করছে।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.