ভারত ভুটান সীমান্তে একসঙ্গে ৯ লক্ষ দশ হাজার টাকা উদ্ধার
দি নিউজ লায়ন; একসঙ্গে ৯ লক্ষ দশ হাজার টাকা উদ্ধার করল ভারত ভুটান সীমান্তের জয়গা থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে জয়গাঁ শহর এ অভিযান চালায় পুলিশের একটি দল। ওই সময় একসঙ্গে এত পরিমান টাকা একসঙ্গে উদ্ধার হয়েছে।
এ ঘটনায় চার ব্যক্তিএ বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করেছে পুলিশ। শুক্রবার এই টাকা আদালতে পাঠানো হবে। জয়গা থানা সূত্রে বলা হয়েছে নির্বাচনী বিধি লাগু হয়েছে। ফলে ৫০ হাজার টাকার বেশি নগদ কেউ বহন করতে পারেন না। অথচ জয়গা শহরে চার ব্যক্তি একসঙ্গে নয় লক্ষ দশ হাজার টাকা রেখেছিলেন।
সেই কারনে এই টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত চার ব্যক্তি কে এখন আদালতে তাদের এই টাকার উৎস প্রমাণ করতে হবে। নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জয়গাঁ থানার পুলিশ।

Post a Comment