পাথর কুড়িয়ে প্রাসাদ - The News Lion

পাথর কুড়িয়ে প্রাসাদ

 


দি নিউজ লায়নঃ     নদী বা ঝরনার কোল থেকে নুড়ি পাথর কুড়ানোর শখ অনেকেরই রয়েছে । তা বলে সেই পাথর জমিয়ে আস্ত একটা প্রাসাদ। ফার্দিনান্দ সেশেল নামক একজন ব্যক্তি উনিশ শতকের শেষ ভাগে রাস্তা থেকে নানা আকারের পাথর কুড়িয়ে এনে তা দিয়ে প্রাসাদ বানান। শুনতে অবাক লাগলেও এই দৃষ্টান্ত তিনিই প্রথম রেখেছিলেন। 




পেশায় তিনি ছিলেন ডাক হরকরা। ঘুরে ঘুরে মানুষকে চিঠি দিতে দিতেই তার মাথায় এই বুদ্ধিটি আসে। হটেরাইভস থেকে টারসেন পর্যন্ত ১৮ মাইল পথ হেঁটে তিনি প্রতিদিন যাতায়াত করতেন কাজের সূত্রে। যাওয়া-আসার পথে পড়ে থাকা পাথর দেখে তার ওগুলো জমানোর শখ হয়। সেই থেকেই এর শুরু।  




একসময় একটি ঠেলা গাড়ি জোগাড় করে রাস্তায় কাজের ফাঁকে পাথর জোগাড় করতেন। সেই পাথরের বিশাল স্তুপ তৈরি হলে প্যালেস বানানোর চিন্তা আসে তার মাথায়। ৩৩ বছর ধরে তিনি ওটা বানিয়েছেন। তিনি আপন মনে তৈরি করেছেন প্রাসাদ। এর জন্যে কোনো শিক্ষা তার ছিলো না। মুঘল, ইউরোপিয়ান, আরব শিল্পরীতি মিলিয়ে মিশিয়ে দেখতে পাওয়া যায় এই প্যালেসে। আবার অনেক পশু-পাখির মূর্তি রয়েছে ভেতরে যা সচরাচর দেখা যায় না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.