বারুইপুরে ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন জেলাশাসক ও পুলিশ সুপার
দি নিউজ লায়নঃ বারুইপুরে ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন জেলাশাসক অন্তরা আচার্যও পুলিশ সুপার কামনাশিশ সেন.পাশাপাশি কেন্দ্রীয় মহিলা বাহিনীকে নিয়ে এলাকায় রুট মার্চ করলেন তারা. ছিলেন বারুইপুরের মহকুমাশাসক, থানার আইসি, মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যরা.
এদিন এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথ বলেন জেলা শাসক, পুলিশ সুপার. তাঁদের ভোট দানের ব্যাপারে আস্বস্ত করেন. এমনকি কোনো ভয়ের সঞ্চার হলে তাড়াতাড়ি থানার সঙ্গে যোগাযোগ করতে বলেন বাসিন্দাদের. প্রসঙ্গত, বারুইপুর এর গোবিন্দপুর এর স্কুলে বারুইপুর পূর্ব, পশ্চিম,জয়নগর, কুলতলির ভোট গণনা হবে. এদিন আধিকারিকরা সমস্ত ঠিক আছে তাও খতিয়ে দেখেন.

Post a Comment