এবারের প্রার্থী তালিকায় নতুন মুখদের এনে চমক দিতে চাইছে তৃণমূল - The News Lion

এবারের প্রার্থী তালিকায় নতুন মুখদের এনে চমক দিতে চাইছে তৃণমূল

 


দি নিউজ লায়ন;   এবারের প্রার্থী তালিকায় নতুন মুখদের এনে চমক দিতে চাইছে তৃণমূল । পাশাপাশি সমাজের সব স্তরের মানুষের প্রতিনিধিদের প্রার্থী করার পথেই এগোচ্ছে তৃণমূল। এবারের  প্রার্থী তালিকায় প্রবীণদের স্থান নয়। ৮০ বছরের বেশি কাউকে এবার টিকিট নয় বলেন, সুব্রত মুখার্জি। করোনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাঁদেরকে অন্য সম্মানজনক পদ দেওয়া হবে।


তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পূর্বে সাংবাদিক বৈঠকে জানালেন মন্ত্রী সুব্রত মুখার্জি। তৃণমূল সূত্রে জানা গেছে, এবারের প্রার্থী তালিকায় প্রায় ৪০ জন নতুন মুখকে প্রার্থী হিসেবে তুলে এনে চমক দিতে চলেছে তৃণমূল। পাশাপাশি এবারের প্রার্থী তালিকায় যুব ও মহিলা প্রার্থীর সংখ্যা-ই বেশি থাকবে। এবার বিধানসভা ভোটে প্রার্থী বাছাইয়ের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে তৃণমূল। 


মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, এই কমিটিতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরদাহ হাকিম, অরূপ বিশ্বাসের মতো নেতারাও। পূর্ণাঙ্গ নয়, আজ প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল। অন্যান্য বারের মতো এবারেও তৃণমূলের প্রার্থী তালিকায় সমাজের প্রায় সব স্তরের মানুষদেরই রাখা হচ্ছে। গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা প্রার্থীদের বিষয়েও। এবারও অবশ্যই প্রার্থী তালিকায় থাকছেন কিছু অভিনেতা-অভিনেত্রীর নাম (Artist)। থাকতে পারে সোহম চক্রবর্তী, জুন মালিয়ার মতো অভিনেতা-অভিনেত্রীর নামও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.