কেন্দ্রীয় বাহিনী এসে যেন গণতন্ত্র হত্যা না করে হুঁশিয়ারি মন্ত্রী গৌতম দেবের
দি নিউজ লায়নঃ বাংলা নিজের মেয়েকে চায় নির্বাচনী প্রচারে নেমে প্রথম দেওয়াল লিখন মন্ত্রী গৌতম দেবের। মঙ্গলবার নিজ বিধানসভা এলাকায় প্রথম দেওয়াল লিখনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় দেওয়াল লিখনের সূচনা করে তিনি বলেন নির্বাচনের আগে থেকেই দলীয় কর্মীরা উৎসাহের সঙ্গে দেওয়াল লিখন,পোস্টারিংয়ে নেমেছে।
গোটা বিধানসভায় এলাকার অনেকটাই হয়ে গিয়েছে। দেওয়াল লিখন, পোস্টারিং তৃনমূল কর্মীরা নিজেরাই করছে। তিনি বলেন মানুষের কাছে চলো এটিই তার মূল মন্ত্র। সেই মূল মন্ত্রনাকে সঙ্গী করে বহু আগে থেকেই বিধানসভায় এলাকা বুথে বুথে প্ৰতি ওয়ার্ডে ঘুরেছি। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলেছি। তাদের কথা পরামর্শ শুনেছি। প্রায় ৯০%এলাকায় গিয়েছি, কিছু জায়গা বাকি আছে। নির্বাচনের ময়দানে মূল প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি বলেন আমি সবাইকেই প্রতিদ্বন্দ্বী বলে মনে করি।
আবার কাউকেই প্রতিপক্ষ হিসেবে মনে করিনা।কারন রায় মানুষ দেবে। সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকায় কাজ করেছি মানুষ পাশে থাকলে জয় নিশ্চিত। ১০বছর মানুষের সাথে থেকে তাদের দুঃখ বেদনার অংশীদার হয়েছি।পাশাপাশি তিনি বলেন গণতান্ত্রিক দেশে এটা একটা বড় উৎসব। উৎসবের মেজাজেই মানুষ ভোট দেবে। তা যেন বিষাদে পরিণত না হয়। কেন্দ্রীয় বাহিনী এসে যেন সেই গণতন্ত্র হত্যা না করে হুঁশিয়ারি মন্ত্রীর। তিনি বলেন বাংলার মানুষ গনতন্ত্র সচেতন।

Post a Comment