আজ মমতার মহামিছিল
দি নিউজ লায়নঃ আজ একদিকে যেমন মোদির ব্রিগেড আন্যদিকে উত্তরবঙ্গে আজ প্রচারে নামছেন মমতা। কালীঘাটের সাংবাদিক সম্মেলনেই মমতা জানিয়েছিলেন যে তিনি ৭ মার্চ সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ির রাস্তায় নেমে মিছিল করতে চলেছেন।
শনিবার দুপুরেই শিলিগুড়ি পাড়ি দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রবিবার শিলিগুড়িতে মহিলা ব্রিগেড নিয়েই এবার প্রচারে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। মমতার এই পদযাত্রা নিয়ে প্রস্তুতি তুঙ্গে উত্তরবঙ্গে।
জানা গিয়েছে শিলিগুড়ি থেকে সোমবার শহরে ফিরবেন মমতা। সেদিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নিজের খাসতালুক ভবানীপুর থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রা করবেন তিনি।
Post a Comment