নদীয়া জেলায় খাতা খুলতে পারবেনা ভাজপা, চ্যালেঞ্জ শংকর সিংহের - The News Lion

নদীয়া জেলায় খাতা খুলতে পারবেনা ভাজপা, চ্যালেঞ্জ শংকর সিংহের

 


দি নিউজ লায়নঃ     নদীয়া জেলায় সব আসনেই জিতবে তৃণমূল। নদীয়ার রানাঘাট নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সভা থেকে ভাজপাকে চ্যালেঞ্জ রানাঘাট উত্তর পশ্চিম তৃণমূল প্রার্থী শংকর সিংহের। রবিবারের কর্মীসভা থেকে শংকর বলেন রানাঘাট উত্তর পশ্চিম তৃণমূল বড় ব্যবধানে জয় পাবে তবে শুধু রানাঘাট উত্তর পশ্চিম নয় নদীয়া জেলার প্রতিটি আসনেই তৃণমূল যে তার জায়গায় রয়েছে। 


দলের সমস্ত স্তরের নেতাকর্মী যারা আছেন তাদের একজোট হয়ে ভাজপার বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলেই নদীয়া জেলায় সবকটি আসনেই তৃণমূল জিতবে একইসঙ্গে তিনি কর্মীদের পরামর্শ দেন বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ওপর জোর দিতে হবে। 


কারোর যদি কোনো রকম অভাব অভিযোগ থাকে তা মন দিয়ে শুনতে হবে একইসঙ্গে সেই সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে পাশাপাশি গত পাঁচ বছরে মমতা সরকার বাংলার জন্য উন্নয়নের যে কাজ করেছে তাকে তুলে ধরতে হবে একইসঙ্গে কেন্দ্রের মোদি সরকারের জনবিরোধী নীতি তাকেও স্পষ্টভাবে তুলে ধরতে হবে। এদিন রানাঘাট পুরসভার কংগ্রেস কাউন্সিলর নির্মল দাস তৃণমূলে যোগ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.