প্রধানমন্ত্রীর চেয়ারটাকে এখন আর সম্মান করি না, মমতা - The News Lion

প্রধানমন্ত্রীর চেয়ারটাকে এখন আর সম্মান করি না, মমতা

 


দি নিউজ লায়নঃ      বুধবার বাকুড়ায় পরপর তিনিটি সভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, এবারের ভোটে ফুল একটাই। মাটি মানে ঘাস, ঘাস মানে জোড়াফুল।   বিজেপি আজ বাংলায় এসে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। একমাত্র আমরাই কথা দিলে কথা রাখি। আগেও কথা রেখে দেখিয়েছি। আবারও কথা যা দেব সেটাই করে দেখাবো। 


আমরা বাংলায় সরকারে থাকলে নাগরিকত্ব আইন (সিএএ) বা এনআরসি চালু করতে দেবো না। নরেন্দ্র মোদি আজ কৃষকদের জমি গ্রাস করে নিচ্ছে। আমরা থাকলে মোদির হাত বাংলায় বাড়াতে দেবো না।তাই জোড়াফুলেই ভোটটা দিন। মমতা এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, মোদির মতো এতোবড় মিথ্যেবাদী আমি জীবনে দেখিনি। প্রধানমন্ত্রীর চেয়ারটাকে আগে আমি সম্মান করতাম। এখন আর করি না। 


মমতা বলেন, আমার এক পায়ের বদলে আজ আপনাদের লাখ লাখ পা পেয়েছি। আপনাদের পায়ের সাহায্যেই আমি বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছি।  আমাদের সরকার থাকলে বাংলার মানুষের দুয়ারে দুয়ারে বিনা পয়সায় রেশন পৌঁছে যাবে। ৩০ লাখ গরীব মানুষদের জন্য বাড়ি করে দেব। বিজেপি হচ্ছে মিথ্যেবাদী দল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.