কি হতে চলেছে হাবরা বিধানসভায় - The News Lion

কি হতে চলেছে হাবরা বিধানসভায়

 


দি নিউজ লায়ন;     একুশে নির্বাচনে হাবরা বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক মহলের নজর রয়েছে, কারণ এই কেন্দ্রের বিধায়ক রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে এই বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হতে চলেছে তা নিয়ে আগ্রহ এবং কৌতূহল দুটোই রাজনৈতিক মহলে বাড়ছে। 


মূলত এই কেন্দ্রে যদি উন্নয়নে নিরিখে ভোট হয় তাহলে তৃণমূল অনায়াসেই জয়লাভ করবে। কারণ হাবরায় প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তবে এবারের নির্বাচনে এই কেন্দ্রে বেশকিছু সমীকরণ কাজ করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। যার মধ্যে রয়েছে হাবরা গ্রামীণ অঞ্চলের সংখ্যালঘু সম্প্রদায়। এই সংখ্যালঘু ভোট এবারে অনেকটাই তৃণমূলের হাতছাড়া হয়েছে বলে মনে করা হচ্ছে।


আর এর প্রধান কারণ হল তৃণমূলের দলীয় কোন্দল। আর এই দলীয় কোন্দলের জেরে আজ হাবরা গ্রামীণ অঞ্চলে ফুটেছে পদ্ম এবং ইতিউতি গজিয়ে উঠতে শুরু করেছে আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার।  বিভিন্ন এলাকায় পতাকা এবং আব্বাসের দলীয় পতাকা ও নজরে পড়ছে তার ওপর উত্তর 24 পরগনা জেলার অন্যতম বাণিজ্য নগরী বাণিজ্যিক মহলের কাছে ধীরে ধীরে বিজেপির একটা গ্রহনযোগ্যতা গত কয়েক বছরে তৈরি হয়েছে। 


 এই হাবরার উপর দিয়েই ভারত-বাংলাদেশ সীমান্তে মালবাহী যাতায়াত করেহুমকি-ধামকি ও কৃষি শক্তি প্রদর্শনের অভিযোগ রয়েছে।  তার উপর এই হাবরা বিধানসভার স্থানীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের চারপাশে ঘিরে থাকা নেতা-নেত্রীরা এলাকায় শেষ কথা বলেন বলেও অভিযোগ। যার ফলে সেইভাবে নতুন প্রজন্ম তৃণমূলে উঠে আসতে পারেনি ফলে এই তিন কাঁটার ওপরে দাঁড়িয়ে হাবরায় এবারের নির্বাচনী ফলাফল কি হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।


 তার মধ্যে ভোটের মুখে এই হাবরার মাটিতে রাম মন্দির জিগির তুলে দিয়েছে ইন্টার্নেশনাল রাম মন্দির নির্মাণ কমিটি। এই কমিটির অন্যতম কর্ণধার জয়পাল জানিয়েছেন ভোটের মুখেই তিনি রাম মন্দিরের শিলার ন্যাস করবেন। ফলে ভোটের আগে একটি ধর্মীয় জিগির উঠলে তার ফায়দা পুরোমাত্রায় পেয়ে যাবে বিজেপি।  তবে সবকিছুর ঊর্ধ্বে একটাই আশা, সেটি তৃণমূলের প্রার্থী। 


 যদি সেই প্রার্থী তালিকায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে তাহলে রাজনীতির সমীকরণ যে পালটে যেতে পারে তেমন ধারণা করছেন রাজনৈতিক মহল।  কারণ রাজনীতিবিদ হিসেবে তিনি যেমন নিজের পরিচয় রেখেছেন তেমনি উন্নয়নে নিরিখে গত পাঁচ বছরে হাবরাতে কোন খামতি রাখেননি।  ফলে প্রার্থী হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রহণযোগ্যতা পূর্ণমাত্রায় রয়েছে।  ফলে তিনি প্রার্থী হলে সমস্ত রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.