যে আটটি জিনিস কখনোই শিবপুজোয় ব্যবহার করবেন না - The News Lion

যে আটটি জিনিস কখনোই শিবপুজোয় ব্যবহার করবেন না

 


দি নিউজ লায়নঃ    

গরম দুধ  শিবলিঙ্গে সর্বদা ঠান্ডা জল ও কাঁচা দুধ ঢালবেন। গরম করা দুধ কখনোই শিবলিঙ্গে ঢালা যাবে না।    

তুলসি  তুলসিকে বিষ্ণুদেব স্ত্রী হিসেবে মান্য করেন বলে কথিত আছে। তাই মহাদেবের পুজোয় কখনোই তুলসি পাতা দেওয়া যাবে না।  তিল  শিবের পুজোয় তিলের ব্যবহার করাও ঠিক নয়। তিলের ব্যবহার মহাদেবকে রুষ্ট করে তুলতে পারে।  


হলুদ  হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, হলুদের শ্রী বিষ্ণু ও সৌভাগ্য জড়িত। সেই কারণ মহাদেবের পুজোয় হলুদের স্থান নেই।  

শঙ্খ  পুরাণ অনুযায়ী মহাদেব শঙ্খচূড় নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। সেই রাক্ষসের প্রতীক ছিল শঙ্খ বা শাঁখ। তাই শিবের পুজোয় কখনোই শাঁখ বাজানো যায় না।


নারকেলর জল  শিবপুজোর বিধি অনুযায়ী, মহাদেবকে নারকেল দিতে পারেন কিন্তু নারকেলের জল কখনোই দেবেন না।  

কেতকী ফুল  ধর্মভীরুদের বিশ্বাস অনুযায়ী মহাদেবের পুজোয় কখনোই কেতকী ফুল ব্যবহার করা ঠিক নয়।  

চালের গুঁড়ো  মহাদেবের আরাধনায় গোটা চাল ব্যবহার করবেন। ভাঙা চাল বা চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না।  


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.