কর্মীদের সঙ্গে মিছিল করে এসে মনোনয়ন জমা দিলেন লাভলি মৈত্র
দি নিউজ লায়নঃ কর্মীদের সঙ্গে মিছিল করে এসে মনোনয়ন জমা দিলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র,উত্তরের প্রার্থী ফিরদৌসি বেগম ও ভাঙড়ের তৃণমূল প্রার্থী চিকিৎসক রেজাউল করিম। শুক্রবার কাল ১১ টার বারুইপুর আদালত থেকে কর্মীদের সঙ্গে মিছিল করে বারুইপুর জেলা পরিষদ প্রশিক্ষন কেন্দ্রে এসে মনোনয়ন জমা দিলেন টেলিতারকা লাভলি মৈত্র। মিছিলে খেলা হবে শ্লোগান থেকে শুরু করে ডি জে কিছুই বাদ ছিল।
গানে নাচের তালও দিলেন তিনি। এদিন মনোনয়ন জমা দিয়ে লাভলি বলেন,এত মানুষের উচ্ছাস এমন পরিবেশ জীবনের সেরা মুহূর্ত হয়ে রইল। খেলা হবে। সব মানুষদের সমর্থন পেয়ে জয় নিশ্চিন্ত। বিরোধীদের সমালোচনা করে আত্মবিশ্বাসী লাভলি বলেন,কার সঙ্গে খেলা হবে বুঝে উঠতে পারছি না। টস করে খেলা শুরু করব কিন্তু কোন খেলোয়াড় নেই,ক্যাপ্টেন নেই। বিজেপি প্রার্থী অঞ্জনা বসুর প্রতি শ্রদ্ধা থাকলেও তিনি তাঁকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। প্রার্থীর উদ্দ্যেশ্যে তিনি বলেন,বাংলার সংস্কৃতি নষ্ট করছে ভারতীয় জনতা পার্টি এটা দেখা উচিৎ তাঁর।
সোনারপুরের পুলিশ কর্মী কে বিজেপি তাঁদের সমর্থক বলায় লাভলি মৈত্র এক হাত নিয়ে বলেন,মৃত্যুকে নিয়ে রাজনীতি হচ্ছে। যেখানে পরিবারের লোক বলছে কোন দলই করছে না। আবার তিনি বলেন, ২ মে মানুষ জবাব দেবে বিজেপি বাংলা ছাড়া হবে। ভাঙড়ের তৃণমূল প্রার্থী চিকিৎসক রেজাউল করিমের সঙ্গে এদিন ছিলেন নান্নু হোসেন,কাইজার আহমেদ ও ওহিদুল ইসলাম, আরাবুল পুত্র হাকিমুল ইসলাম।

Post a Comment