পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে অ্যাসিড আক্রান্ত স্ত্রী; আটক স্বামী - The News Lion

পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে অ্যাসিড আক্রান্ত স্ত্রী; আটক স্বামী

 


দি নিউজ লায়নঃ    সামান্য স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে অ্যাসিড মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠলো খোদ স্বামীর বিরুদ্ধে।  ডোমকল থানার ভগীরথপুরের শ্রীরামপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় গুরুতর জখম হয় স্ত্রী‌। 


অভিযোগ, স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই  স্ত্রী সবিতা বিবিকে হুমকি দিচ্ছিল স্বামী জামশেদ শেখ। বর্তমানে সবিতা বিবি তার মায়ের সঙ্গে বাবার বাড়িতে থাকেন। আচমকা এদিন সুযোগ নিয়ে ঘরের জানালা ভেঙ্গে অ্যাসিড ছুড়ে জামশেদ। সেই অ্যাসিডে আক্রান্ত হয় ওই গৃহবধূর ছেলে ও তিনি নিজে।


 আক্রান্ত গৃহবধূর দাবি, আমার উপরে হামলা করতে গিয়ে আমি কোনরকমে প্রানে বেঁচে গেলেও এ সময় আমার সঙ্গে শুয়ে থাকা আমার মা ও ছেলে অ্যাসিডে আক্রান্ত হয়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী জামশেদকে আটক করেছে ডোমকল থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.