মেদিনীপুরের মাটিতে কি জুনকে দিয়েই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন মমতা? - The News Lion

মেদিনীপুরের মাটিতে কি জুনকে দিয়েই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন মমতা?

 


দি নিউজ লায়নঃ     মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব পেলেন অভিনেত্রী জুন মালিয়া। একটা সময় এই এলাকায় রাজ করত সিপিএম। আর এবার সেই জায়গারই গুরু দায়িত্ব পেলেন জুন মালিয়া।  ১৯৬৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে একটানা রাজত্ব করেছেন সিপিএম। এরপর  ২০১১ ও ২০১৬ সালে এই কেন্দ্রে তৃণমূলের মৃগেন্দ্রনাথ মাইতি জয়ী হয়েছিলেন। এবারে সেই কেন্দ্রেই ঘাসফুল ফোটানোর দায়িত্ব পেয়েছেন জুন মালিয়া। 


প্রার্থীপদ ঘোষনার পরেই জুন তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, মেদিনীপুরের মেয়ে বাড়ি ফিরছে, ওখানকার মানুষ তো খুশীই হবেনই। এই মেদিনীপুরের মহিষাদল রাজপরিবারের মেয়ে আমি। ছোট থেকে বড়ো হয়েছি এই মেদিনীপুরেই। 


এই কেন্দ্রে বরাবরই সিপিএম একটা বড়ো ফ্যাক্টর। ২০১১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখলে বোঝা যাবে সেই সময় তৃণমূল প্রার্থী মৃগেন্দ্রনাথ মাইতি পেয়েছিলেন ৫৪,৪৩ শতাংশ ভোট। কিন্ত পরিবর্তনের সেই বাজারে দাড়িয়েও সিপিএম প্রার্থী সন্তোষ রানা পেয়েছিলেন ৩৯,৫৩ শতাংশ ভোট। কিন্ত গত ১০ বছরে এই কেন্দ্রে শাসক বিরোধীতার জায়গায় দাঁড়িয়ে বিজেপি তাদের শক্তি অর্জন করে নিয়েছে অনেকটাই। বিশেষ করে সিপিএমের ভোট ব্যাংকের একটি বড়ো অংশকে করায়াত্ত করে তারা যথেষ্ট ফুলেফেপে উঠেছে। তার উপর এবারে রাজনৈতিক সমীকরণটা কিছুটা ভিন্ন। 


রাজ্য জুড়ে গেরুয়া বাতাস বইছে। বামেরাও এবারে জোট গড়ে রাজনীতির ময়দানে একটা সদর্থক বার্তা দিতে মরিয়া হয়ে উঠেছেন। সেখানে দাঁড়িয়ে এই কেন্দ্রে বাম  ভোটারদের যে অংশ বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা যদি ফের বামেদের ঘরে ফিরে আসেন তাহলে বিজেপি সমস্যায় পড়তে পারে এটা যেমন ঠিক, তেমনই বামদের একটা অংশ যারা তৃণমূলের চলে গিয়েছিলেন তারা যদি ফের বাম শিবিরমুখী হয়ে ওঠেন তাহলে তৃণমূলের বিপদের সম্ভাবনা বাড়বে। তার উপর সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ভাগের যে সমীকরণ রাজ্য জুড়ে তৈরি হয়েছে সেই সমীকরনের প্রভাব এই কেন্দ্রের সংখ্যালঘুদের মধ্যে পড়লে তাতে সবথেকে ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল। ফলে রাজনীতির অঙ্ক কষেই সম্ভবত মেদিনীপুরের মাটিতে জুনকে দিয়েই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


রাজনৈতিক মহলের মতে, জুন মালিয়া যদি তার নিজের জনপ্রিয়তার নিরিখে এখানে ভোটারদের আকৃষ্ট করতে পারেন তাহলে রাজনীতির সমস্ত অঙ্ক ওলটপালট হয়ে যেতেই পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মূলত গ্রামাঞ্চলে বা গ্রামীণ শহারঞ্চলে সেলেব দুনিয়ার একটা ইমেজ থাকে। আর সেই অভিজ্ঞতা থেকেই এবারে মেদিনীপুরে ঘাসফুল ফোটানোর দায়িত্ব জুন মালিয়ার উপরেই ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.