কোচবিহারের তৃণমূল নেত্রীকে হুমকি ফোন
দি নিউজ লায়নঃ 'রাজনীতি না ছাড়লে ফল হবে মারাত্মক'- কোচবিহারের মাথাভাঙ্গায় মহিলা তৃণমূলের সভানেত্রী কে হুমকি ফোনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইতিমধ্যেই ঘটনার কথা জানিয়ে মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমিনা বেগম।
তাঁর অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে দলীয় কার্যালয়ে সভা সেরে বাড়ি ফেরার পর একটি অচেনা নম্বর থেকে হুমকি ফোন আসে। রাজনীতি ছেড়ে দিতে বলা হয়। এমনকি ভাষায় প্রকাশ করা যায় না এমন কিছু কুরুচিকর মন্তব্য করা হয়। প্রায় রাত ১০ টা পর্যন্ত হুমকি ফোন চলে। পরবর্তীকালে তিনি নম্বরটি ব্লক করে দেন এবং পুলিশে অভিযোগ দায়ের করেন।
জেলা তৃণমূলের অভিযোগ গোটা ঘটনার পেছনে রয়েছে ভাজপা দলের নেতা-নেত্রীদের ভয় দেখাতে এই ধরনের ফোন কল করা হচ্ছে পুলিশ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করুক। পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে মাথাভাঙ্গা থানার লিখিত অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

Post a Comment