মহারাষ্ট্রের ফ্যাশন স্ট্রিটের বিখ্যাত উইন্ডো শপিং মার্কেটে বিধ্বংসী আগুন
দি নিউজ লায়নঃ মহারাষ্ট্রের পুনের এমজি রোডের ফ্যাশন স্ট্রিটের একটি বিখ্যাত উইন্ডো শপিং মার্কেটে বিধ্বংসী আগুন। ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১:০৬ মিনিট নাগাদ। বিধ্বংসী এই অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৫০০ দোকান।
আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় ১৬টি দমকলের ইঞ্জিন এবং দুটি জলের ট্যাংক। দমকল বাহিনীর চেষ্টায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। যদিও কী কারণে এই অগ্নিকান্ড তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

Post a Comment